শিরোনাম ::
শিরোনাম ::

প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে ইয়াবা পাচার, আনোয়ারায় আটক টেকনাফের মুজাহিদ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের আনোয়ারায় প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে ইয়াবা পরিবহনের অভিযোগে নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৭। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৮৪৫টি ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) আনোয়ারার সৈয়দ কুচাইয়ার মোড় এলাকার একটি এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। নুরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার আবদুর রহমানের ছেলে।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা নেওয়ার খবর পেয়ে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের সামনে ইংরেজিতে ‘PRESS Daily Bangladesh Observer’ লেখা স্টিকার দেখতে পেয়ে সন্দেহ হলে মোটরসাইকেলটি থামিয়ে নুরুল আলমকে আটক করা হয়।

পরে মোটরসাইকেলের হাফ চেসিস ও চেসিস বক্সে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আলম সাংবাদিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তি, উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৭।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%