প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
পেকুয়ায় ব্যবসার আড়ালে ইয়াবা কারবার: ১০২ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
প্রকাশঃ
খোরশেদুল ইসলাম,পেকুয়া :
This theme has been developed by OURISLABD.
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনে অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ও নগদ ২৫ হাজার ৭৮০ টাকাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যান।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে ধনিয়াকাটা স্টেশনে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—টইটং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজির ঘোনা এলাকার মৃত জামাল হোসেনের ছেলে ও ধনিয়াকাটা স্টেশনের ব্যবসায়ী সালাহ উদ্দিন এবং একই এলাকার রফিক তাহেরীর ছেলে ও স্টেশনের ব্যবসায়ী জয়নাল আবেদীন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধনিয়াকাটা স্টেশনের তিনটি দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় সালাহ উদ্দিনের কাছ থেকে ৯২ পিস ইয়াবা ও নগদ ২৫ হাজার ৭৮০ টাকা এবং জয়নাল আবেদীনের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পশ্চিম পাড়ার বাসিন্দা ও ধনিয়াকাটা স্টেশনের দোকানি জহির উদ্দিন পালিয়ে যান।
পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিজেদের ব্যবসার আড়ালে ইয়াবা কেনাবেচা করে আসছিলেন। তারা দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
