x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় দুই দফা হামলার অভিযোগ, চিকিৎসাধীন বয়োবৃদ্ধের মৃত্যু

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম, পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় দুই দফা হামলায় ইউছুফ আলী প্রকাশ মুন্সি মিয়া (৬৭) নামে এক বয়োবৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব টইটং আলিম্মার জিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউছুফ আলী প্রকাশ মুন্সি মিয়া ওই এলাকার মৃত কাদের বকসুর ছেলে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেলে নলকূপ থেকে সুপেয় পানি আনা নিয়ে ইউছুফ আলী প্রকাশ মুন্সি মিয়ার পুত্রবধূ কলি আক্তারের সঙ্গে প্রতিবেশী নুরুল কাদেরের মেয়ে ফাহিম আক্তারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

খবর পেয়ে ফাহিমের ভাই আকাশ ঘটনাস্থলে গিয়ে কলি আক্তারকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ইউছুফ আলী পুত্রবধূকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে লক্ষ্য করেও হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানান।

পরবর্তীতে আকাশ, তার বাবা নুরুল কাদের, ফাহিম আক্তার, বালি ও নুরুল কাদেরের দ্বিতীয় স্ত্রী সালমা বেগমসহ কয়েকজন উত্তেজিত ব্যক্তি ইউছুফ আলী ও তার পুত্রবধূ কলি আক্তারের ওপর ফসলি জমির ধানক্ষেতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. ফরমান বলেন, সন্ধ্যার দিকে ইউছুফ আলী খুইন্যাভিটা স্টেশনে গেলে সেখানে দ্বিতীয় দফায় তার ওপর হামলা করা হয়। একপর্যায়ে তাকে মাথার ওপর তুলে ইটের রাস্তায় আছাড় মারা হয় বলে তিনি দাবি করেন। পরে নুরুল কাদের, তার ছেলে আকাশসহ কয়েকজন তার ওপর হামলা চালান।

ফরমানের ভাষ্য, গুরুতর আহত অবস্থায় ইউছুফ আলীকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পুত্রবধূ কলি আক্তার বলেন, ‘‘পানি আনতে গিয়ে ফাহিমের সঙ্গে আমার তর্ক হয়। পরে আমাকে ধানক্ষেতে মারধর করা হয়। আমি তিন মাসের অন্তঃসত্ত্বা। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। পরে খুইন্যাভিটা স্টেশনে আমার শ্বশুরের ওপর হামলা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’’

তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো লিখিত এজাহার পাওয়া যায়নি। এজাহার পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%