পাইওনিয়ার লিগে অভিষেক মগনামা এলিট একাডেমির আলফাজ-সামিরের
গাজীপুর সিটি একাডেমির জার্সিতে আজ মাঠে নামবেন দুই তরুণ; প্রতিপক্ষ নারায়ণগঞ্জের রেইনবো অ্যাথলেটিক ক্লাব
ক্রীড়া প্রতিবেদক:
পাইওনিয়ার ফুটবল লিগে অভিষেক হতে যাচ্ছে মগনামা এলিট ফুটবল একাডেমির দুই প্রতিভাবান খেলোয়াড় আলফাজ ও সামিরের। গাজীপুর সিটি ফুটবল একাডেমির জার্সি গায়ে আজ প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক এই আসরে মাঠে নামবেন তারা।
আজ সকাল ১০টায় অনুষ্ঠিত ম্যাচে গাজীপুর সিটি ফুটবল একাডেমির প্রতিপক্ষ নারায়ণগঞ্জের রেইনবো অ্যাথলেটিক ক্লাব ফুটবল একাডেমি।
আলফাজ ও সামিরের এই অর্জনে উচ্ছ্বসিত মগনামা এলিট ফুটবল একাডেমি কর্তৃপক্ষ। একাডেমির পরিচালক জানান, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ফুটবলের প্রতি ভালোবাসার ফল হিসেবেই তারা পাইওনিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছেন।
তিনি বলেন, “আলফাজ ও সামিরের এই অর্জন আমাদের একাডেমির জন্য বড় সাফল্য। একই সঙ্গে এটি তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার। সবাই তাদের জন্য দোয়া করবেন, যেন তারা মাঠে নিজেদের সেরাটা দিতে পারে এবং ভালো পারফরম্যান্সের মাধ্যমে মগনামা এলিট ফুটবল একাডেমির সুনাম আরও উজ্জ্বল করতে পারে।”
মগনামা এলিট ফুটবল একাডেমির মিডিয়া পার্টনার ও দৈনিক পেকুয়ার আলোর সম্পাদক খোরশেদুল ইসলাম বলেন,
“আলফাজ ও সামিরের পাইওনিয়ার লিগে অভিষেক আমাদের জন্য গর্বের। তাদের পরিশ্রম ও নিষ্ঠার এই স্বীকৃতি অন্য তরুণ খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে। তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল—তারা যেন ভালো খেলে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারে।”
আলফাজ ও সামিরের অভিষেক ঘিরে মগনামা এলিট ফুটবল একাডেমির খেলোয়াড়, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নতুন এই পথচলায় দুই তরুণ ফুটবলারের সফলতা কামনা করেছেন একাডেমির সংশ্লিষ্টরা।
This theme has been developed by OURISLABD.