x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

গাজীপুরে উন্নত প্রশিক্ষণে যাচ্ছে মগনামা এলিট ফুটবল একাডেমির উদীয়মান ফুটবলার রাকিব

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...





 ​ক্রীড়া প্রতিবেদক,পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ার উদীয়মান ফুটবল প্রতিভাদের জাতীয় পর্যায়ে তুলে ধরার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে উন্নত প্রশিক্ষণের জন্য গাজীপুর পাঠানো হচ্ছে তরুণ ফুটবলার রাকিবকে। মগনামা এলিট ফুটবল একাডেমির অনূর্ধ্ব-১৭ দলের এই প্রতিভাবান খেলোয়াড়কে উচ্চতর ট্রেনিংয়ের জন্য আজ রাত ১০টার বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।
সেখানে গাজীপুরের টঙ্গীতে ক্যাম্প পরিচালনায় প্রশিক্ষক কোচ এবাদত সরকারের তত্ত্বাবধানে সে কঠোর প্রশিক্ষণ গ্রহণ করবে। তরুণ এই ফুটবলারের সকল প্রকার আর্থিক ব্যবস্থাপনা বহন করছে মগনামা এলিট ফুটবল একাডেমি।

​রাকিবের এই অগ্রযাত্রায় শুভকামনা জানিয়ে মগনামা এলিট ফুটবল একাডেমির পরিচালক মাহমুদুল করিম সোহেল বলেন, "আমাদের মূল লক্ষ্য তৃণমূলের তরুণদের যথাযথ পরিচর্যা করে জাতীয় পর্যায়ের উপযোগী ফুটবলার হিসেবে গড়ে তোলা। রাকিবের মেধা ও পরিশ্রম তাকে এই সুযোগ এনে দিয়েছে।"

​একাডেমির অপর পরিচালক মোরশেদ তাঁর বক্তব্যে বলেন, "আমরা খেলাধুলার প্রসারে এবং যুবসমাজকে মাঠমুখী করতে কাজ করে যাচ্ছি। রাকিব টঙ্গীর ক্যাম্পে ভালো পারফর্ম করে আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা করি।"

​খেলোয়াড়দের সুযোগ-সুবিধা প্রসঙ্গে একাডেমির ম্যানেজার ফয়জুল করিম মিঞা জানান, "খেলোয়াড়দের দক্ষ করে তোলা এবং তাদের উপযুক্ত প্ল্যাটফর্ম নিশ্চিত করতে আমরা সব সময় পাশে আছি। রাকিবের এই ট্রেনিংয়ের যাবতীয় আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা একাডেমি থেকেই নিশ্চিত করা হচ্ছে।"

​সংবাদ মাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে মিডিয়া পার্টনার 'দৈনিক পেকুয়ার আলো'র সম্পাদক খোরশেদ বলেন, "পেকুয়ার উদীয়মান ফুটবলারদের মেধা বিকাশে প্রচার-প্রচারণাসহ সব ধরনের সহযোগিতায় 'পেকুয়ার আলো' পাশে থাকবে। রাকিবের এই সাফল্য পেকুয়ার তরুণদের অনুপ্রাণিত করবে।"

​তরুণ এই ফুটবলার যেন নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে নিজের স্কিল আরও উন্নত করতে পারে এবং ভবিষ্যতে দেশের ফুটবলে পেকুয়ার নাম উজ্জ্বল করতে পারে, সে জন্য মগনামা এলিট ফুটবল একাডেমির পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী ও সর্বস্তরের এলাকাবাসীর কাছে দোআ ও আশীর্বাদ কামনা করা হয়েছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%