x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

‎‎পেকুয়ায় কুতুবদিয়া খালে পড়ে শিশু তামিমের ট্র্যাজিক মৃত্যু

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় কুতুবদিয়া খালে ডুবে তামজিদ হোসেন তামিম নামে ৬ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ফতেয়ালীর মারপাড়া সংলগ্ন লঞ্চঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত তামিম ফতেয়ালীর মারপাড়া এলাকার স্থানীয় মাছ ব্যবসায়ী জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার একপর্যায়ে কুতুবদিয়া খালসংলগ্ন সাবেক চেয়ারম্যান ওয়াসিমের বরফ মিলের কাছে চলে যায় তামিম। সেখানে অসাবধানতাবশত সে খালের পানিতে পড়ে তলিয়ে যায়।

পরবর্তীতে এক পথচারী শিশুটিকে পানিতে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, লঞ্চঘাট ও নদীর পারসংলগ্ন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী না থাকায় প্রায়শই শিশুরা এভাবে ঝুঁকির মুখে পড়ে। এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%