x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুছ আয়োজনের প্রস্তুতি সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) পেকুয়া ধানসিঁড়ি কনভেনশন সেন্টারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জশনে জুলুছকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অংশগ্রহণকারী ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পেকুয়া উপজেলা ঈদে মিলাদুন্নবী (দ.) পরিষদের প্রধান সমন্বয়ক সাংবাদিক জয়নাল আবেদীনের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। প্রস্তুতি বিষয়ে বক্তব্য দেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুফতি মাও. মো. সিদ্দিক আকবর মেহেরী।

ঈদে মিলাদুন্নবী (দ.)-এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন পেকুয়া উপজেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ইউনুস কাদেরী। অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার তৈয়্যবীয়া তাহেরীয়া সুন্নীয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসেন আল কাদেরী।

এ ছাড়া বক্তব্য দেন গাউছিয়া কমিটি বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন নোমান, পেকুয়া উপজেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জাকের হোসেন, প্রস্তুতি কমিটির সদস্যসচিব ফোরকান উদ্দীন কাদেরী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক আলী আজম।

সভায় উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ সোনালী বাজার শাখার সভাপতি ও সোনালী বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল আজিম, মাওলানা মোকাদ্দেস আলী নিজামী, রিয়াদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর শুভাগমন মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত আনন্দ ও তাৎপর্যের বিষয়। তাঁর আগমন উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে জশনে জুলুছের মাধ্যমে মুসলমানরা আনন্দ ও ভালোবাসা প্রকাশ করে থাকেন।

তারা আরও বলেন, পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে পেকুয়ায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জশনে জুলুছ অনুষ্ঠিত হবে। এতে উপজেলার সর্বস্তরের মুসলমানদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় জশনে জুলুছ সফল, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, আয়োজনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%