x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় নাশকতার ছক: ছাত্রলীগের ১৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ১

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় নাশকতার পরিকল্পনা ও গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) পেকুয়া থানার সহকারী পরিদর্শক (এসআই) সায়েদুর রহমান বাদী হয়ে মামলাটি (মামলা নং- ১২/২৬) দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা এলাকার ‘ইফাদ সাইক্লোন সেন্টার’ মাঠে অভিযুক্তরা গোপন বৈঠকে মিলিত হন। অর্থায়ন ও প্ররোচনার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে আসামিরা সরকারবিরোধী স্লোগান দিতে দিতে পালিয়ে যান।

মামলাভুক্ত আসামিরা হলেন— ফোরকান বিন কামাল (২৫), মাঈন উদ্দিন (২৫), মো. ইয়াসিন (২৫), গ্রেপ্তারকৃত মো. ফয়সাল উদ্দিন (২৮), আব্দুল হালিম (২৬), মো. রিফাত (২৬), মো. ফোরকান (২৫), আমিনুর রশিদ (৩২), মো. মিনহাজ (২৫), মো. জুবায়ের (২৪), মো. বেলাল প্রকাশ টুপি বেলাল (৩৭), মো. ছোটন (২২), আমিন বিপ্লব (৩৫), মো. শাহজাহান (২৬), মো. জাকারিয়া (৩০), ইমরান হাসান ইমরু (২৬), মো. বেলাল (২৫), ফায়সাল মাহবুব (২৪) ও মিজান (২৪)।

ঘটনায় জড়িত এজাহারভুক্ত চার নম্বর আসামি মো. ফয়সাল উদ্দিনকে (২৮) ইতোমধ্যে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পেকুয়া থানার সহকারী পরিদর্শক (এসআই) সায়েদুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%