পেকুয়ায় উপজেলা খেলোয়াড় সমিতির গুরুত্বপূর্ণ আলোচনা সভা সম্পন্ন, ঢাকা দ্বিতীয় বিভাগ লীগে খেলা ফুটবলার মামুনকে সংবর্ধনা
খোরশেদুল ইসলাম, পেকুয়া
পেকুয়া উপজেলা খেলোয়াড় সমিতির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫/০৮/২৬ সকাল ১১ ঘটিকায় পেকুয়া উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।পেকুয়া উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতি কামরান জাদিদ মুকুটের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুবের সঞ্চালনায় সভায় সমিতির ভবিষ্যৎ কার্যক্রম ও উপজেলার ফুটবলের মান উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় মূলত চারটি প্রধান এজেন্ডা বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়:
১. আসন্ন কক্সবাজার জেলা খেলোয়ার সমিতির অধীনে ফুটবল টুর্নামেন্টের জন্য পেকুয়া উপজেলার একটি শক্তিশালী টিম গঠন করা।
২. পেকুয়া উপজেলার খেলোয়ার সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এর প্রস্তুতি গ্রহণ।
৩. পেকুয়া উপজেলায় ফুটবলের সামগ্রিক মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
৪. পেকুয়া উপজেলার খেলোয়াড় সমিতির অধীনে ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট চালু করা।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ উপজেলার ফুটবলের জাগরণে তৃণমূল পর্যায়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং অতি দ্রুত ইউনিয়ন ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে একমত পোষণ করেন।
আলোচনা সভা শেষে এক আনন্দঘন পরিবেশে সংবর্ধনা দেওয়া হয় মগনামা এলিট ফুটবল একাডেমির কৃতি লেফট উইঙ্গার মামুনকে। মামুন সম্প্রতি ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ শেষ করে পেকুয়ায় ফিরেছেন। তার এই অর্জনকে সম্মান জানিয়ে উপস্থিত সকলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
সভার শেষ অংশে সভাপতি কামরান জাদিদ মুকুট সহ উপস্থিত সকল সদস্য প্রস্তাবিত ইউনিয়ন ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের জন্য সম্ভাব্য খেলার মাঠ পরিদর্শন করেন। মাঠের বর্তমান অবস্থা এবং টুর্নামেন্ট আয়োজনের উপযোগিতা নিয়ে তারা প্রাথমিক সমীক্ষা চালান।
উক্ত আলোচনা সভা, সংবর্ধনা ও মাঠ পরিদর্শনের সময় পেকুয়া উপজেলা খেলোয়াড় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় ক্রীড়া সংগঠক ও ফুটবলারগণ উপস্থিত ছিলেন। খেলোয়াড় সমিতির এই উদ্যোগ পেকুয়ার ফুটবল অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
This theme has been developed by OURISLABD.