সোনালী বাজার পরিচালনা কমিটির বিতর্কিত কমিটির অবসান: পুর্ণ-গননাতে জয়ী আজিম-নাছির
বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ঐতিহ্যবাহী সোনালী বাজার পরিচালনা কমিটির সাম্প্রতিক নির্বাচন ঘিরে তৈরি হওয়া নির্বাচনী ফলাফলের বিতর্কের চ চূড়ান্ত অবসান ঘটেছে। মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রকাশ্যে দ্বিতীয়বার ভোট গণনা শেষে আগের ফলাফলই বহাল রাখা হয়েছে।
আজ স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি, স্থানীয় সংবাদকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অতি সতর্কতার সাথে ভোটগুলো পুনরায় গণনা করা হয়। নিখুঁত গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করে যে, পূর্বের বিজয়ী প্রার্থীরাই তাদের আসন ধরে রেখেছেন।
ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী সভাপতি: মোহাম্মদ আজিম,সাধারণ সম্পাদক (সেক্রেটারি): আ. জ. ম. নাছির উদ্দিন।এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে এই পূর্ণ-গণনা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ফলাফলের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সব ধরনের সংশয় কেটে গেছে। সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজারে পুনরায় স্বস্তি ও ব্যবসায়িক পরিবেশ ফিরে এসেছে বলে জানান।
This theme has been developed by OURISLABD.
Post a Comment