x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় মগনামা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ফেরাতে প্রাক্তনদের নিয়ে মতবিনিময় সভা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী মগনামা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনা, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অনুরোধে আজ বিকেল ৪ ঘটিকায় বিদ্যালয় হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মুক্ত আলোচনা অংশ গ্রহন করেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের বর্তমান আহ্বায়ক কমিটির প্রধান শাফায়েত আজিজ রাজু। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যাচের অগ্রজ-অনুজ প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় আলোচিত মুল বিষয় ছিলো, শিক্ষার পরিবেশ সৃষ্টি,শ্রেণি কক্ষে পড়াশোনার সঠিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অগ্রগতি নিশ্চিত করা।

জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রশাসনিক অব্যবস্থাপনা দূর করে শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির কাজে স্বচ্ছতা আনা। রাজনৈতিক বিভেদ ভুলে স্কুলের ঐতিহ্য ও মান ফিরিয়ে আনতে প্রাক্তন শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করা।

সভায় বক্তারা বলেন, নিজ ও প্রতিবেশীর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সচেতন নাগরিক হিসেবে বিদ্যালয়ে শিক্ষার সঠিক পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

সভাপতির বক্তব্যে শেফায়েত আজিজ রাজু বলেন,"সব ধরনের বিভেদ ও মতপার্থক্য ভুলে আমাদের প্রিয় মগনামা উচ্চ বিদ্যালয়ের মান ও মর্যাদা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই প্রতিষ্ঠান যেন কেবলই শিক্ষার কেন্দ্র হয়ে ওঠে, সেই লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।"

সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন বিদ্যালয়ের সোনালী অতীত ও শিক্ষা পরিবেশ পুনরুদ্ধারে পরিচালনা পর্ষদকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%