x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

ইসলামের আলোয় আলোকিত কক্সবাজারের মনু রাখাইন: নাম বদলে হলেন 'মিজান', শুরু করলেন নতুন জীবন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের স্থানীয় রাখাইন সম্প্রদায়ের যুবক মনু রাখাইন সনাতন ধর্মাচার ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন শান্তির ধর্ম ইসলাম। ধর্মান্তরিত হওয়ার পর তাঁর বর্তমান নাম রাখা হয়েছে মোহাম্মদ মিজান।

ইসলাম ধর্ম গ্রহণের পর স্থানীয় ইউপি চেয়ারম্যান এইচ এম বদিউল আলমের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে নতুন জীবনের এক অনন্য অধ্যায় সূচনা করেছেন মিজান। সম্প্রতি কক্সবাজারের পূর্ব ভারুয়াখালী এলাকার এক মুসলিম কন্যার সঙ্গে আনুষ্ঠানিকভাবে তাঁর শুভ বিবাহ সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম ধর্মের সামাজিক রীতি ও মানবিক সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে তিনি স্বতঃস্ফূর্তভাবে এই সিদ্ধান্ত নেন। নবদম্পতির বিয়ে উপলক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁদের সুখি-সমৃদ্ধ জীবন কামনা করেছেন।

ইউপি চেয়ারম্যান এইচ এম বদিউল আলম জানান, "এক নবমুসলিম ভাইয়ের নতুন জীবনযাত্রার পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। সমাজসেবা ও মানবিকতার খাতিরে তাঁর পুনর্বাসন ও বিবাহের ব্যবস্থা করা হয়েছে।"

নবদম্পতি যেন ঈমানের ওপর অবিচল থেকে জীবনযাপন করতে পারেন, সেজন্য স্থানীয় আলেমসমাজ ও সর্বস্তরের সাধারণ মানুষের কাছে দোয়ার আরজ করা হয়েছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন