প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ঢাকা দ্বিতীয় বিভাগ লীগের চট্টগ্রামের সকার সিটির বড় জয়:গোলদাতা মামুনকে শুভেচ্ছা
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক-পেকুয়ার আলো।
ঢাকা ২য় বিভাগ ফুটবল লীগে গত ০৩/০৮/২৬ অনুষ্ঠিত এক টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কল্লোল সংঘ চট্টগ্রামকে হারিয়ে শুভ সূচনা করেছে সকার সিটি চট্টগ্রাম। ম্যাচের প্রধান আকর্ষণ ছিলেন দলটির উদীয়মান তরুণ ফুটবলার মামুন, যার অনবদ্য এক গোল এবং দলীয় ৩-০ গোলে দল পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করতে সমর্থ হয়।
এদিন শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। মধ্যমাঠের নিয়ন্ত্রণ নিতে উভয় দলের খেলোয়াড়রা আপ্রাণ চেষ্টা করেন। তবে সকার সিটি চট্টগ্রামের আক্রমণভাগের খেলোয়াড়দের নৈপুণ্যে ম্যাচে প্রাধান্য বিস্তার করতে সক্ষম হয়। ম্যাচের ১২ মিনিটে একটি সুসংগঠিত আক্রমণ থেকে বল পান মামুন। গোলপোস্টের কোণে সুন্দর এক শটে তিনি প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে দলের হয়ে ২য় গোলটি করেন।
মামুনের এই অর্জন তার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের প্রতিফলন। কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলিট ফুটবল একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার বর্তমানে বান্দরবান সরকারি কলেজে অধ্যয়নরত। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর অনুরাগী মামুন দীর্ঘ অনুশীলনের মাধ্যমে নিজেকে একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছেন। তার এই সাফল্য দেশের ফুটবল জগতের জন্য নিঃসন্দেহে ইতিবাচক।
ম্যাচ শেষে সকার সিটি চট্টগ্রামের কোচ এবং ক্লাব কর্মকর্তারা মামুনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, মামুন একজন অত্যন্ত মেধাবী খেলোয়াড়। তার ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। মামুনের এই গোল তাকে আরও অনুপ্রাণিত করবে এবং তিনি আগামী দিনে দেশের ফুটবলের জন্য অনেক ভালো কিছু করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।
আমরাও মামুনকে এই অভূতপূর্ব সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। তার ভবিষ্যৎ ক্যারিয়ারের উন্নতি কামনা করি।

Post a Comment