x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন পেকুয়ার কৃতি সন্তান সাইফুল ইসলাম

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খোরশেদুল ইসলাম,পেকুয়া:

পূর্বের সকল নিয়োগ বাতিল করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। নতুন এই নিয়োগে দেশের সর্বোচ্চ আদালতে সহকারী অ্যাটর্নি জেনারেল (Assistant Attorney General) হিসেবে দ্বিতীয়বারের মত দায়িত্ব পেয়েছেন কক্সবাজারের পেকুয়া উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট কে এম সাইফুল ইসলাম।

আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মাধ্যমে  বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, অ্যাডভোকেট কে এম সাইফুল ইসলামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মগঘোনা গ্রামে। তাঁর পিতা একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং মাতা গৃহিণী। পরিবারের ৩ ভাই ও ১ বোনের মধ্যে তিনি অন্যতম।

দেশের সর্বোচ্চ আদালতে রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ এই আইনি দায়িত্ব পালনে তাঁর এই অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত পেকুয়াবাসী।

স্থানীয়রা জানান, অ্যাডভোকেট কে এম সাইফুল ইসলামের এই ধারাবাহিক সাফল্য পেকুয়া উপজেলার জন্য অত্যন্ত আনন্দের। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে তাঁর এই অবস্থান পুরো পেকুয়া অঞ্চলের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

এদিকে, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন স্বজন, সহকর্মী ও এলাকার শুভাকাঙ্ক্ষীরা। একই সাথে অর্পিত দায়িত্ব যেন তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করতে পারেন, সে জন্য তাঁর সফল কর্মজীবন ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন সবাই।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন