x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় জানালার গ্রিল কেটে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

                                   আহত ২, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

খোরশেদুল ইসলাম, পেকুয়া (কক্সবাজার)

কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে বসতঘরের জানালার গ্রিল কেটে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদলের হামলায় এক গৃহবধূ ও তার ভাসুর গুরুতর আহত হয়েছেন। গৃহকর্তার পরিবারের দাবি, অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা ও প্রায় এক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতির হামলায় আহতরা হলেন—সৌদি প্রবাসী আমির হোসেনের স্ত্রী রোজিনা আক্তার (৪৫) এবং তার ভাসুর জাকের হোসেন (৬৫)। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে ৮-১০ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়ির সিঁড়ির পাশের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকার চেষ্টা করে। সময়টি তাহাজ্জুদের নামাজের হওয়ায় শব্দ শুনে এগিয়ে যান গৃহবধূ রোজিনা আক্তার। পরিস্থিতি বুঝতে পেরে তিনি রান্নাঘরের দরজা খুলে পাশের বাড়িতে থাকা ভাসুরকে ডাকতে গেলে ওত পেতে থাকা ৩-৪ জন ডাকাত ভেতরে ঢুকে তাকে জিম্মি করে ফেলে। ডাকাতরা আলমারির চাবি চাইলে বাধা দেওয়ার চেষ্টা করায় লোহার ভারী বস্তু দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে ঘরে তল্লাশি চালিয়ে নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে তারা।

চিঁৎকার শুনে প্রতিবেশীদের সাথে ছুটে আসেন প্রবাসীর ভাই জাকের হোসেন। পালানোর সময় তিনি এক ডাকাতকে ঝাপটে ধরার চেষ্টা করলে ডাকাতদল লোহার খুন্তি দিয়ে তার মাথায় মারাত্মক আঘাত করে পালিয়ে যায়।

আমির হোসেনের ভাতিজি ইসমত আরা কলি জানান, ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র থাকায় সাধারণ মানুষ ভয়ে সামনে এগোতে পারেনি। ডাকাতদল প্রায় আধা ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে নির্বিঘ্নে মালামাল লুট করে চম্পট দেয়। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে প্রবাসীর স্বজন মিজবাহ জানান, ঘটনাটি পেকুয়া থানা পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।

যোগাযোগ করা হলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, “আবদুল হামিদ সিকদার পাড়ার ডাকাতির বিষয়টি আমাদের জানা থাকলেও টইটংয়ের ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য নেই। খোঁজ নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

Copy Disable