পেকুয়ায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সিআরজি গঠন বিষয়ক পরামর্শ সভা
রেজাউল করিম রেজা, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে ‘কমিউনিটি রেজিলিয়েন্স গ্রুপ’ (সিআরজি) গঠনের অংশগ্রহনকারী নির্বাচন বিষয়ক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় একশনএইড বাংলাদেশের উদ্যোগে মগনামা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, উপকূলীয় বাংলাদেশে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে নাগরিক সমাজের নেতৃত্বের কোনো বিকল্প নেই। স্থানীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং টেকসই কমিউনিটি গঠনে এই ধরনের পরিবর্তনমুখী উদ্যোগ ত্বরান্বিত করার জোর দাবি জানান তারা।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পরামর্শ সভায় একশনএইড বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সিডা (SIDA) প্রজেক্টের কো-অর্ডিনেটর শাহিন মাহমুদ, হ্যালো প্রোগ্রাম অফিসার মোহাম্মদ সোহেল হাওলাদার, ট্রেনিং অফিসার মুক্তা বিশ্বাস, এডমিন অফিসার জিহাদুল ইসলাম জিহাদ, ফিল্ড ফ্যাসিলেটর নুরুল আবছার বনি ও ইফাত আরা মিষ্টি।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আবদুর রাজ্জাক, প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, ইউপি সদস্য নুর মোহাম্মদ, আবুল কাশেম ও সংরক্ষিত মহিলা সদস্য কোহিনুর। সরকারি ও সামাজিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কৃষি অফিসার সুজন দাস, সিপিপি প্রতিনিধি ওমর ফারুক বাচ্চু এবং স্থানীয় মসজিদের ইমাম নেজাম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
This theme has been developed by OURISLABD.
Post a Comment