x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় বেড়িবাঁধ কেটে পাইপ বসানোর চেষ্টা: মামলা এড়াতে অভিযুক্তদের 'লাখ টাকার মিশন।

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 বার্তা পরিবেশক:

কক্সবাজারের পেকুয়ায় সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে অবৈধভাবে ১৫টি পাইপ (নাসি) বসানোর অভিযোগে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে বান্দরবান পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, আইনি ব্যবস্থা থেকে বাঁচতে অভিযুক্ত চক্রটি বিভিন্ন মহলে লাখ টাকার তদবির শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পাউবো সূত্রে জানা গেছে, গত রোববার (২ আগস্ট) রাত ১১টার দিকে মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় প্রতিরক্ষা বাঁধ কেটে পাইপ বসানোর চেষ্টা চালায় একটি চক্র। অভিযুক্তরা হলেন— স্থানীয় হারুন মাতবরপাড়ার জাহাঙ্গীর আলম ও তাঁর ছেলে নুর মুহাম্মদ, লালমিয়াপাড়ার আব্দু ছাত্তারের ছেলে মনু এবং শরৎঘোনার জহিরুল ইসলাম।

খবর পেয়ে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী গ্রাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেন। এ সময় একটি মাটি কাটার এক্সকাভেটর ও ঘটনাস্থলে রাখা ১৫টি নাসি জব্দ করা হয়। পরদিন সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কর্তন করা অংশটি পুনরায় মাটি দিয়ে ভরাট নিশ্চিত করেন।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনার পর বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও পাউবো কড়া অবস্থান নেয়। আইনি ব্যবস্থা গ্রহণ চূড়ান্ত রূপ নিলে মামলা এড়াতে তৎপর হয়ে ওঠে অভিযুক্তরা। স্থানীয়দের দাবি, প্রভাব খাটিয়ে ও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মামলা ঢাকাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে এই চক্রটি।

এলাকাবাসীর ভাষ্যমতে, জাহাঙ্গীর আলম, নুর মুহাম্মদ, মনু ও জহিরুল ইসলামের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা বাঁধ কেটে লবণ মাঠ ও চিংড়িঘেরে পানি সরবরাহ করে আসছে। তারা প্রতি কানি লবণ মাঠ থেকে ৩ হাজার টাকা এবং প্রতি কানি চিংড়িঘের থেকে ৪ হাজার টাকা হারে চাঁদাবাজি করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব জানান, মিথ্যা তথ্য দিয়ে বাঁধ কেটে নাসি বসানোর চেষ্টা করা হয়েছে। পাউবোর মাঠকর্মী জমির উদ্দিন থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তদন্তে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, "বিষয়টি সম্পর্কে আমরা অবগত। তবে এখনও পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন