x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু, আহত ২

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী মোটরসাইকেলে দ্রুতগতির ডাম্পারের ধাক্কায় মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে বদরখালী-চিরিঙ্গা আঞ্চলিক সড়কের মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান উদ্দিন চিরিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পালাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি চিরিঙ্গা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ৩ আরোহী নিয়ে মোটরসাইকেলটি বদরখালী-চিরিঙ্গা সড়ক ধরে যাচ্ছিল। মাইজঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজান উদ্দিন মারা যান। আহত অপর দুই আরোহীর শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পারটি সনাক্ত ও চালককে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন