x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

কক্সবাজারে প্লট দখলের অভিযোগ নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ছফওয়ানুল করিমের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম,পেকুয়া:

কক্সবাজারে কথিত প্লট দখলের ঘটনার সাথে নিজের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারি এবং পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম। উক্ত ঘটনার সাথে নিজের ন্যূনতম কিংবা দূরতম কোনো সম্পৃক্ততা নেই দাবি করে এসব বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ‘আর চুপ থাকতে পারলাম না’ উল্লেখ করে ছফওয়ানুল করিম জানান, সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর কাজে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে একটি স্বার্থান্বেষী মহল কোনো ধরনের প্রমাণ ছাড়াই তাঁর চরিত্রহননের উদ্দেশ্যে অপপ্রচার চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কক্সবাজারের কথিত প্লট দখলের ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছফওয়ানুল করিমকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তবে এই ধরনের কোনো প্লট দখলের বিষয়ে তাঁরা কেউই অবগত নন এবং ঘটনার সঙ্গে তাঁদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি জানান, গত ৬ ও ৭ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফরের পর তিনি নিজেও কক্সবাজার শহরে আর যাননি।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এবং বর্তমানে এসব প্রচারণা চালানো ফেসবুক পেজগুলোর রাজনৈতিক পরিচয় ও কার্যকলাপ বিশ্লেষণ করলেই পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের পরিচয় স্পষ্ট হয়ে উঠবে। মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, কথিত ‘বট বাহিনী’ এবং একটি বিশেষ রাজনৈতিক মহলের কিছু কর্মীর উসকানিতেই এই বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

ঘটনার সাথে নিজের নিরপেক্ষতা দাবি করে ছফওয়ানুল করিম প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যেকোনো নিরপেক্ষ তদন্ত বা মাধ্যমের মাধ্যমে কথিত ওই প্লট দখলের ঘটনায় তাঁর বিন্দুমাত্র সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তিনি যেকোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত আছেন।

একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব মিথ্যা ও ভিত্তিহীন পোস্ট দ্রুত অপসারণ করার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যথায় জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্টভাবে সতর্ক করেন তিনি।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%