x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খোরশেদুল ইসলাম,পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় ৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মন্টু মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের সাবমেরিন স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত মন্টু মিয়া শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মুন্সিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম জানান, মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনাকালে মন্টু মিয়ার দেহ তল্লাশি করে ৩ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। মাদক সেবন ও বহনের দায়ে পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহদী হাসান জানান, সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%