x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

মগনামাকে মাদকমুক্ত ও নিরাপদ করতে চেয়ারম্যান ইউনুছ চৌধুরীর ‘জিরো টলারেন্স’ ঘোষণা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম,পেকুয়া:

 মাদক, ইয়াবা এবং অনলাইন জুয়ার করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং একটি সুস্থ-নিরাপদ সমাজ গঠনে কঠোর অবস্থান ঘোষণা করেছেন পেকুয়া উপজেলার ৫নং মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ চৌধুরী। সামাজিক এই ব্যাধিগুলোর বিরুদ্ধে আপসহীন সংগ্রামের ডাক দিয়ে তিনি মগনামাকে একটি আদর্শ ও অপরাধমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

সম্প্রতি সংবাদ মাধ্যমেকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে চেয়ারম্যান মোঃ ইউনুছ চৌধুরী সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে ইউনুছ চৌধুরী বলেন, “মাদক, ইয়াবা এবং অনলাইন জুয়া আজ আমাদের যুবসমাজ, পরিবার ও সামাজিক মূল্যবোধের জন্য এক ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। এসব অপকর্ম শুধু একজন ব্যক্তির জীবনই নয়, বরং একটি পুরো পরিবার ও সমাজের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। যুবসমাজ দেশের চালিকাশক্তি; তাদের এই ধ্বংসের হাত থেকে রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

মগনামা ইউনিয়নকে সম্পূর্ণ নিরাপদ করার অঙ্গীকার ব্যক্ত করে ইউপি চেয়ারম্যান বলেন, “আমি মগনামাকে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর। যুবসমাজকে সুরক্ষিত রাখতে এবং অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে মাদক ও সকল ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে আমার অবস্থান সবসময় ‘জিরো টলারেন্স’ বা আপসহীন থাকবে। এই ক্ষতিকর চক্রের সাথে জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।

“আসুন, আমরা সবাই মিলে মাদক, অনলাইন জুয়া ও সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলি।

মগনামা ইউনিয়নের সকল সচেতন নাগরিক, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও তরুণ সমাজের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু প্রশাসনের পক্ষে এককভাবে এই মহামারি দূর করা সম্ভব নয়। এর জন্য সবার আগে প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন