x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 রেজাউল করিম রেজা, পেকুয়া(কক্সবাজার):

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারিভাবে জরিপ চলছে। জরিপের ভিত্তিতে বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে।

শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করতে দুই দিনের সরকারি সফরে শুক্রবার (১৭ জুলাই) কক্সবাজার আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টা ৫৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি সড়কপথে চকরিয়া উপজেলার উদ্দেশে যাত্রা করেন।

সকাল ১১টা ১০ মিনিট থেকে দুপুর পর্যন্ত তিনি চকরিয়ার বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখবেন এবং বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন। 

এর পর তিনি পুনরায় চকরিয়ার অন্যান্য বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৯টায় তিনি পেকুয়ায় নিজ বাসভবনে পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

পরদিন শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ত্রাণ কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর বেলা ১২টায় তিনি মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকায় ছুটে যাবেন এবং সেখানে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন।

দুপুর ২টায় তিনি কক্সবাজার সার্কিট হাউসে ফিরে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন। সন্ধ্যা ৭টায় তিনি কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন এবং রাত ৮টা ৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন