মগনামা পানিবন্দি ৭৪৫ পরিবারের মাঝে সরকারি ও ব্যক্তিগত চাল বিতরণ
রেজাউল করিম রেজা, পেকুয়া (কক্সবাজার)
গত কয়েক দিনের টানা বর্ষণে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে ঘরবন্দি হয়ে পড়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ। প্লাবিত ও পানিবন্দি এসব মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ।
এরই ধারাবাহিকতায় রবিবার (১২ জুলাই) দুপুরে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে মোট ৭৪৫টি দুর্গত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে পাওয়া সরকারি বরাদ্দের চাল ৫ শত পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া তালিকার অবশিষ্ট ২৪৫টি পরিবারকে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস চৌধুরী তাঁর ব্যক্তিগত উদ্যোগে চাল প্রদান করেন।
চাল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুচ চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন আকতার কামাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার, পেকুয়া।তৌহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক, মগনামা ইউনিয়ন বিএনপি।ইউনিয়ন পরিষদের সকল সদস্য (মেম্বার), গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণ শেষে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুচ চৌধুরী বলেন, "হঠাৎ বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় স্থানীয় মানুষ চরম কষ্টের মধ্য দিয়ে দিন পার করছেন। সরকারের এই জরুরি সহায়তা পানিবন্দি মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। যেকোনো দুর্যোগে মগনামা ইউনিয়ন পরিষদ সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।"
This theme has been developed by OURISLABD.
Post a Comment