মগনামা পরিষদের উদ্যোগে রান্না করা খিচুড়ি ও সুপেয় পানি বিতরণ
রেজাউল করিম রেজা,পেকুয়া:
খাবার ও পানি পেয়ে স্বস্তি প্রকাশ করে মগনামা শরৎঘোনা এলাকার বাসিন্দারা জানান, "হঠাৎ চারদিকে পানি উঠে যাওয়ায় ঘরবাড়ি ডুবে গেছে। চুলা জ্বলছে না, এমনকি খাওয়ার পানির টিউবওয়েলগুলোও পানির নিচে তলিয়ে গেছে। এমন বিপদের সময়ে প্রশাসন ও চেয়ারম্যানের পক্ষ থেকে রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।"
এসব ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণের সময়ে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পুলিশ, ইউপি সদস্য, স্থানীয় সমাজ প্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুর্যোগ মোকাবিলায় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস চৌধুরী বলেন, "ভারী বর্ষণে আমার ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে রান্না করা খাবার ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় ও সহযোগিতায় আমরা তাৎক্ষণিকভাবে দুর্গতদের মাঝে রান্না খিচুড়ি ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই দুর্যোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত মগনামা ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের পাশে থাকবে এবং আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে
This theme has been developed by OURISLABD.
Post a Comment