প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মগনামায় জলাবদ্ধতা নিরসনে মাঠে চেয়ারম্যান ইউনুচ চৌধুরী
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
টানা বর্ষণে পেকুয়ায় নিচু এলাকা প্লাবিত, কপাট খুলে ও খাল পরিষ্কার করে দ্রুত পানি নিষ্কাশনের নির্দেশ
খোরশেদুল ইসলাম, পেকুয়া (কক্সবাজার)
বিগত ৪-৫ দিনের টানা ভারী বর্ষণে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার স্থানীয় বাসিন্দা। পাশাপাশি মারাত্মক ঝুঁকিতে পড়েছে বিস্তীর্ণ ফসলি জমি ও চিংড়ি ঘের।
এমন পরিস্থিতিতে জনভোগান্তি কমাতে ও জলজট নিরসনে সরাসরি মাঠে নেমেছেন স্থানীয় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ চৌধুরী। পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার স্লুইসগেট পরিদর্শন এবং খালের স্বাভাবিক প্রবাহ ফেরাতে চলমান পরিষ্কারকরণ কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণে মগনামার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ও নিচু এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় অসংখ্য মানুষ অবরুদ্ধ হয়ে পড়েন। এসব স্থান থেকে পানি নামতে না পেরে ইউনিয়নের একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আজ সকালে ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরী প্লাবিত এলাকা ও গুরুত্বপূর্ণ স্লুইসগেটগুলো পরিদর্শনে যান। এ সময় পলি জমে ভরাট হয়ে যাওয়া নালা-নর্দমা ও খালের বাধা অপসারণের পাশাপাশি অবরুদ্ধ স্লুইসগেটগুলোর কপাট অবিলম্বে খুলে দিয়ে দ্রুত পানি সরানোর কঠোর নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে চেয়ারম্যান ইউনুচ চৌধুরী বলেন, "আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মহোদয় স্যারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং এলাকার দুর্যোগ পরিস্থিতির আপডেট দিচ্ছি। টানা বর্ষণে সাধারণ মানুষের ভোগান্তি দেখে বসে থাকার কোনো সুযোগ নেই। দীর্ঘ সময় যাতে কোথাও পানি জমে না থাকে, সে জন্য ইউপি সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপই নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দূর্যোগপূণ এলাকার সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন।
This theme has been developed by OURISLABD.

Post a Comment