x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় ফার্মেসি ব্যবসায়ী নিখোঁজ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের পেকুয়ায় আনচার উদ্দীন নামে এক ফার্মেসি ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। পরিবারের অভিযোগ, চকরিয়ার চিরিঙ্গাস্থ শেভরন হাসপাতাল এলাকা থেকে একটি কালো মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে অপহরণকারীরা পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একাধিকবার ফোন করেছে বলে জানা গেছে।

নিখোঁজ আনচার উদ্দীন পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মাঝের ঘোনা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় ‘গ্রামীণ মেডিসিন ফার্মেসি’র মালিক।

পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে চকরিয়ার শেভরন হাসপাতালে যান আনচার উদ্দীন। বিকেলে হাসপাতাল এলাকা থেকে তিনি নিখোঁজ হন। সন্ধ্যার মধ্যে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১০টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ ব্যবসায়ীর চাচাতো ভাই রাশেদ সংবাদমাধ্যমকে জানান, ভাই নিখোঁজ হওয়ার পর থেকে একটি নির্দিষ্ট নম্বর থেকে তাদের পরিবারের কাছে পাঁচবার ফোন করা হয়েছে। অপহরণকারীরা ভাইকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার বিনিময়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।

"ভাই নিখোঁজ হওয়ার পর থেকে একটি নির্দিষ্ট নম্বর থেকে আমাদের পরিবারের কাছে পাঁচবার ফোন করা হয়েছে। তারা ভাইকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার বিনিময়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।

এদিকে স্বামীর নিখোঁজের পর চার সন্তানকে নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন আনচার উদ্দীনের স্ত্রী নুরে জন্নাত আঁখি। স্বামীকে ফিরে পেতে তিনি বাদী হয়ে পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬৯৭/২৬) দায়ের করেছেন। নিখোঁজ ব্যবসায়ীর পুরো পরিবার এখন তার নিরাপদ প্রত্যাবর্তনের আশায় প্রহর গুনছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এএসপি অভিজিৎ দাশ বলেন,

"ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধান ও তাকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যে নম্বর থেকে মুক্তিপণ চাওয়া হয়েছে, সেটির সূত্র ধরে প্রযুক্তিগত তদন্ত চালানো হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করা সম্ভব হবে।"


This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন