x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় বন্যাদুর্গত ৫৫০ পরিবারের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম, পেকুয়া (কক্সবাজার)

‎কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ইয়ার আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে আজ মঙ্গলবার সকাল ১১টায় বন্যাদুর্গত ৫৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমান । বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের বিশেষ উদ্যোগে এই মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

‎ত্রাণ বিতরণ শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উইং কমান্ডার মো. মোনোয়ারুল ইসলাম।

‎ব্রিফিংকালে তিনি বলেন, “যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান বন্যার এই কঠিন পরিস্থিতিতে স্থানীয় দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের বাহিনীর পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

‎ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুর্যোগের এই মুহূর্তে বিমান বাহিনীর তাৎক্ষণিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বন্যাদুর্গত বাসিন্দারা।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন