x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

কুতুবদিয়ায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই: মামলায় আসামি ৬৫, গ্রেফতার ৬

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করে থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। চার পুলিশ সদস্যকে মারধর করে হাতকড়াসহ ওই আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করে মোট ৬৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার পর অভিযান চালিয়ে ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া মুছা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর দায়ের করা একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মো. মিজানুর রহমান। রোববার রাতে তিনি স্থানীয় একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

মামলার বাদী ও কুতুবদিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অমল বড়ুয়া জানান, মিজানুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসার পথে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কর্তব্যরত চার পুলিশ সদস্যকে এলোপাতাড়ি মারধর করে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামি মিজানুর রহমানকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশের অতিরিক্ত ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপরই ওই এলাকায় রাতভর চিরুনি অভিযান চালিয়ে হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। তবে ছিনিয়ে নেওয়া পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমান এখনও পলাতক রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. সাঈদুল হক বলেন, "রাতভর বিভিন্ন কৌশল ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করে সংঘবদ্ধ দুর্বৃত্তরা আসামি মিজানুরকে পালিয়ে যেতে সহায়তা করেছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনতে কাজ চলছে।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বলেন, "মব (জনতা) সৃষ্টি করে পুলিশের ওপর হামলা এবং ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় সরাসরি জড়িত ৬ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।"

ওসি আরও জানান, হামলায় আহত চার পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মূল আসামি মিজানুর রহমানসহ পুলিশের ওপর হামলা মামলার বাকি আসামিদের গ্রেফতারে এলাকায় পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন