পেকুয়ায় বন্যাদুর্গত দুই শতাধিক পরিবারের পাশে সুলতান আহমদ ফাউন্ডেশন
খোরশেদুল ইসলাম,পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার (১৮ জুলাই) বিকেলে তুরস্কভিত্তিক দাতা সংস্থা 'ব্রিজ অব হিউম্যানিটি ফাউন্ডেশন'-এর অর্থায়নে এবং 'সুলতান আহমদ ফাউন্ডেশন'-এর ব্যবস্থাপনায় রাজাখালী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন।
দুর্যোগগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন"মানবসেবাই ইসলামের অন্যতম শিক্ষা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফাশিয়াখালী কামিল মাস্টার্স মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বদিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,মাওলানা ইমতিয়াজ উদ্দিন, আমির, উপজেলা জামায়াত।ডা. নুরুল কবির, সেক্রেটারি, উপজেলা জামায়াত,মাস্টার শওকত আলম, আমির, রাজাখালী ইউনিয়ন জামায়াত, মাওলানা শফিকুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
এ ছাড়া ত্রাণ বিতরণ কার্যক্রমে মাঠপর্যায়ে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন তুরস্কের ব্রিজ অব হিউম্যানিটি ফাউন্ডেশনের চট্টগ্রাম প্রতিনিধি কামরুল হাসান নিয়াজ, নেজাম উদ্দিন ও মোহাম্মদ নায়েবসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
ভয়াবহ বন্যার পর আকস্মিক এই ত্রাণসামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুর্গত এলাকার উপকারভোগীরা। তারা সুলতান আহমদ ফাউন্ডেশন, ব্রিজ অব হিউম্যানিটি ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ ধরনের মানবিক সহায়তা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। বন্যাদুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ধরনের কার্যক্রম দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
This theme has been developed by OURISLABD.
Post a Comment