x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

বিজিবিতে পদোন্নতি পেলেন মগনামা এলিট ফুটবল একাডেমির পরিচালক সোহেল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এ পদোন্নতি পেয়েছেন মগনামা এলিট ফুটবল একাডেমির সফল পরিচালক মাহমুদুল করিম সোহেল। তিনি ‘ল্যান্স নায়েক’ পদ থেকে ‘নায়েক’ পদে উন্নীত হয়েছেন। তাঁর এই অর্জনে একাডেমি সংশ্লিষ্টদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহমুদুল করিম সোহেল বর্তমানে বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের ইন্টেলিজেন্স (ইন্ট) শাখায় অত্যন্ত নিষ্ঠার সাথে কর্মরত আছেন। তাঁর এই পদোন্নতি মূলত কর্মক্ষেত্রে তাঁর কঠোর পরিশ্রম, সততা, দেশপ্রেম এবং বাহিনীর প্রতি অবিচল সেবার এক অনন্য স্বীকৃতি।

দেশরক্ষার মতো মহান ও কঠিন দায়িত্বে নিয়োজিত থাকার পাশাপাশি ফুটবলের প্রতি রয়েছে তাঁর অগাধ ভালোবাসা। স্থানীয় ফুটবলকে এগিয়ে নিতে এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘মগনামা এলিট ফুটবল একাডেমি’। পেশাগত ব্যস্ততার মাঝেও একাডেমির পেছনে তাঁর অক্লান্ত শ্রম ও অবদান সর্বমহলে প্রশংসিত।

তাঁর এই গৌরবময় সাফল্যে মগনামা এলিট ফুটবল একাডেমির সকল খেলোয়াড়, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

একাডেমির খেলোয়াড়রা এক যৌথ বিবৃতিতে জানান, "আমাদের পরিচালকের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার। আমরা আশা করি, তিনি তাঁর মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে আগামী দিনে কর্মক্ষেত্র এবং ক্রীড়াঙ্গন উভয় জায়গাতেই আরও বড় বড় সাফল্য বয়ে আনবেন ও নতুন উচ্চতা স্পর্শ করবেন।"

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন