x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পটুয়াখালীর বাউফলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ও স্লোগান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
পটুয়াখালীর বাউফলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ও স্লোগান

পটুয়াখালীর বাউফল পৌর শহরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেছেন। বুধবার সকাল ৭টার দিকে শহরের রিকশাস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাবাজারে গিয়ে শেষ হয়। এই ঝটিকা মিছিলে সংগঠনটির ১০ থেকে ১২ জন নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

মিছিলটির নেতৃত্বে ছিলেন বাউফল পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইবনে ফারুক সৌমিক, যিনি বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের ছেলে। মিছিলের ব্যানারে বাংলাদেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপিসহ সকল রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার আগমনী স্লোগানসহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। এছাড়া তারা জামায়াত-শিবির বিরোধী স্লোগানও দেন। থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য মিছিলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, তিনি বিষয়টি আগে জানতেন না। সংবাদকর্মীদের মাধ্যমে ঘটনাটি শুনেছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সংক্ষেপে:
পটুয়াখালীর বাউফলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। বাউফল পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইবনে ফারুক সৌমিকের নেতৃত্বে এই মিছিলে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়।

সূত্র: Barta Bazar

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন