পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির র্যালি ও বৃক্ষরোপণ
জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ ও ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশব্যাপী শুরু হয়েছে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান। এরই ধারাবাহিকতায় "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" (এক শিশু, একটি গাছ) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি পেকুয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় পরিবেশবাদীরা ব্যানার-প্লেকার্ড হাতে অংশ নেন।
"ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ ও নিরাপদ পৃথিবী উপহার দিতে প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির যত্ন নেওয়া উচিত।"
র্যালি শেষে স্কুল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই সংকট থেকে বাঁচতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" স্লোগানটিকে প্রতিটি শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।
This theme has been developed by OURISLABD.
Post a Comment