x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলায় কিশোরীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (এসইএলপি) কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথি কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার ব্র্যাক পেকুয়া সদর অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসইএলপি অফিসার ইব্রাহীম খলিলের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান, 

এলাকা ব্যবস্থাপক (দাবি) আক্তার হোসেন, উপজেলা হিসাব ব্যবস্থাপক কমল কান্তি দেবনাথ, 

শাখা ব্যবস্থাপক(দাবি) মমতাজ উদ্দিন, শাখা হিসাব কর্মকর্তা মো.রিদুয়ান,শাখা হিসাব কর্মকর্তা মারুফ পারভেজ,সহকারী শাখা ব্যবস্থাপক এনামুল হক,ব্র্যাক কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা অনুপম মিত্র চৌধুরী ও সহযোগীয় ছিলেন কমিউনিটি অর্গানাইজার(এসইএলপি) তাসলিমা বেগম।

ডা. আসাদুজ্জান কিশোরীদের উদ্দেশে বলেন, হাঁস-মুরগি পালন একটি লাভজনক ও টেকসই আয়ের উৎস। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে কিশোরীরা নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারে এবং পারিবারিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, পেকুয়া এরিয়া ও চকরিয়া অঞ্চলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্বপ্নসারথি দলের কিশোরীদের বিনামূল্যে ৩৫ জনকে ২০ টি করে হাঁস-মুরগি ও ৩ জনের হাতে সেলাই মেশিন দেওয়া হয়। সেই সাথে হাঁস মুরগী পালন ও খামার তৈরির জন্য নগদ ৯১ হাজার টাকা  এবং ২৫ জনকে শিক্ষা সহায়তা বাবদ নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা প্রধান কার্যালয় হতে বিকাশে প্রদান করা হয়।

পাশাপাশি প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, খাদ্য প্রদান এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

বক্তারা বলেন, কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের সামাজিক অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা ভবিষ্যতে তাদের আত্মনির্ভরশীল হয়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্বপ্ন সারথি কিশোরীরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী কিশোরীরা ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, হাঁস-মুরগি পালন থেকে আয় করে তারা নিজেদের শিক্ষা ও ব্যক্তিগত প্রয়োজন মেটানোর পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও অবদান রাখতে পারবেন।

স্থানীয়রা মনে করছেন, কিশোরীদের অর্থনৈতিকভাবে সক্ষম ও আত্মবিশ্বাসী করে তুলতে ব্র্যাকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও অনেক কিশোরী এ ধরনের কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন