মগনামা থেকে ঢাকার মাঠে: সকার সিটির হয়ে সেকেন্ড ডিভিশনে মামুন
ক্রীড়া প্রতিবেদক:
ঢাকার ফুটবল মাঠে জায়গা করে নিলেন কক্সবাজারের পেকুয়ার তরুণ আক্রমণ ভাগের ফুটবলার মামুন। মগনামা এলিট ফুটবল একাডেমির এই প্রতিভাবান উইঙ্গার আগামী মৌসুমে চট্টগ্রাম সকার সিটির হয়ে ঐতিহ্যবাহী ঢাকা সেকেন্ড ডিভিশন ফুটবল লিগে মাঠে নামবেন। মামুন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজের এই স্বপ্নপূরণের পেছনে কঠোর পরিশ্রম, সবার দোয়া এবং ক্রীড়া সংগঠক এলিট ফুটবল একাডেমির পরিচালক মোরশেদ ভাইয়ের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মামুন।
এক প্রতিক্রিয়ায় মামুন বলেন, "ধন্যবাদ মোরশেদ ভাই, আপনার সঠিক দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতার কারণেই আজ আমি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি। পাশাপাশি আমার নিজের কঠোর পরিশ্রম এবং সবার দোয়ার ফলেই আজ ঢাকা সেকেন্ড ডিভিশনে খেলা নিশ্চিত করা সম্ভব হয়েছে।"
তৃণমূল থেকে উঠে আসা এই উইঙ্গার ঢাকার মাঠে নিজের সেরাটা দিয়ে মগনামা তথা পুরো পেকুয়া অঞ্চলের নাম উজ্জ্বল করতে চান। মামুনের এই সাফল্যে মগনামা এলিট ফুটবল একাডেমি ও স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে আনন্দের বন্যা বইছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment