x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

চকরিয়ায় জাল নোট প্রতিরোধে ব্যাংকসমূহের সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এবং জনতা ব্যাংক পিএলসি, চকরিয়া শাখার ব্যবস্থাপনায় চকরিয়ায় কর্মরত সকল বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণে "জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ২২ জুন ২০২৬, সোমবার সকাল ১১:৩০ ঘটিকায় চকরিয়া উপজেলা পরিষদের "সুগন্ধ্যা" মিলনায়তনে এই কর্মশালাটি সম্পন্ন হয়।

জনতা ব্যাংক পিএলসি-এর উপমহাব্যবস্থাপক জনাব জহুরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জুবাইদুল হক, সোনালী ব্যাংক পিএলসি চকরিয়া শাখার ব্যবস্থাপক জনাব মো: জসিম উদ্দিন, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: মশিউর রহমান আরিফ এবং চকরিয়া থানার ওসি (তদন্ত) জনাব মো: নুর উদ্দিন মাসুম।

কর্মশালায় জাল নোট চেনার উপায় এবং এর প্রচলন প্রতিরোধে করণীয় নির্ধারণী মূল কারিগরি (টেকনিক্যাল) সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জনাব বাবু মহাজন ও জনাব সিরাজুল মোস্তফা। তারা উপস্থিত কর্মকর্তাদের সামনে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত প্রদর্শন ও আলোচনা করেন।

এর আগে, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি, চকরিয়া শাখার ব্যবস্থাপক জনাব রাশেদুল হাসান। তিনি চকরিয়ায় জাল নোটের বিস্তার রোধে সব ব্যাংকের সমন্বিত উদ্যোগ এবং মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জনতা ব্যাংকের কর্মকর্তা জনাব শাহেদ কামাল সাজেদ ও জনাব হোসাইন মোহাম্মদ জাকারিয়া-এর যৌথ ও প্রাণবন্ত সঞ্চালনায় কর্মশালায় চকরিয়ার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, ক্যাশ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জনাব জহুরুল ইসলাম বলেন, "দেশের অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা এবং সাধারণ মানুষকে আর্থিক প্রতারণার হাত থেকে বাঁচাতে জাল নোট প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।" তিনি উপস্থিত ব্যাংক কর্মকর্তাদের এই সচেতনতা সাধারণ গ্রাহকদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন