x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় মৎস্য প্রজেক্টে চাঁদা না পেয়ে দখলবাজি: নাম বিকৃতির অভিযোগ আবু সিদ্দিকের পরিবারের বিরুদ্ধে

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


নিজস্ব প্রতিবেদক, পেকুয়া | ১৯ জুন, ২০২৬

কক্সবাজারের পেকুয়ায় মগনামা দরদরিয়াঘোনা নামক স্থানে মৎস্য চাষের একটি প্রজেক্টকে কেন্দ্র করে স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি ও সামাজিক সংগঠনকে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। 

স্থানীয়দের অভিযোগ, প্রজেক্টের জমির মালিকপক্ষ তাদের চাহিদামাফিক চাঁদা না দেওয়ায় আবু সিদ্দিক নামে এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা জবরদখলের পাঁয়তারা করছেন।

এলাকাবাসীর ভাষ্যমতে, আবু সিদ্দিকের পরিবার শুধুমাত্র চাঁদাবাজিতেই ক্ষান্ত হয়নি, তারা রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার লক্ষ্যে ‘মগনামা ইউনিয়ন তাঁতীদল’-এর মতো একটি বৈধ সংগঠনের নাম বিকৃত করে ‘পাতিদল’ হিসেবে অভিহিত করেছে, যা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

ভুক্তভোগীদের দাবি, আবু সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা স্থানীয় পর্যায়ে নিজেদের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অরাজকতা সৃষ্টি করে আসছেন। তাদের এই কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ ও মৎস্য চাষিরা জিম্মি হয়ে পড়েছেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন