কক্সবাজারের দরিয়ানগরে কালভার্ট নির্মাণকালে পাহাড় ধসে ২ শ্রমিকের মৃত্যু ও ৩ জন গুরুতর আহত
কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণের কাজ করার সময় পাহাড় ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও তিন শ্রমিক আহত হয়েছেন। নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ ইলিয়াস। প্রত্যক্ষদর্শীরা জানান, দরিয়ানগর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার ক্যাম্পাসে যাওয়ার সড়কে একটি কালভার্ট নির্মাণের কাজ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ পাশের পাহাড়ের মাটি ধসে পড়লে কর্মরত শ্রমিকরা চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের প্রতিনিধি আবদুর রহিম মজুমদার জানান, শ্রমিকরা নিরাপত্তাবিধি মেনেই কাজ করছিলেন। প্রায় এক মাস ধরে তারা এই প্রকল্পে নিয়োজিত ছিলেন। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কক্সবাজার সদরের দরিয়ানগরে কালভার্ট নির্মাণ কাজ করার সময় পাহাড় ধসে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। নিহতরা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
সূত্র: SomoyerKonthosor
This theme has been developed by OURISLABD.
Post a Comment