x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

চকরিয়ায় অনলাইনে জুয়ার ৩ আসামী গ্রেফতার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 

কক্সবাজারের চকরিয়ায় এই প্রথম অনলাইন জুয়ার তিন জনসহ পরোয়ানাভুক্ত ১০ আসামীকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

বুধবার (৬ মে) রাতে চকরিয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎থানা পুলিশ সুত্রে জানা যায়, কক্সবাজার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম পৌরসভার নতুন বাসস্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনতা মার্কেট, পিউরিয়া, মাতামুহুরী ব্রীজ এলাকা, চিরিংগা স্টেশনসহ বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পরোয়ানাভুক্ত ৭ জন ও সাইবার অবৈধ অ্যাপসের মাধ্যমে পরিচালিত অনলাইন জুয়া মামলার এজাহারনামীয় ৩ জনসহ ১০ আসামীকে গ্রেফতার করা হয়।

‎‎চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসাইন বলেন, অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে অনেক তরুণ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। ফলে সামাজিক অবক্ষয়, পারিবারিক অশান্তি এবং আর্থিক ক্ষতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

 এসব অপরাধ দমনে নিয়মিত মনিটরিং আরো জোরদার করা হবে জানিয়ে গ্রেপ্তারকৃত আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।



This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন