x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

ইন্টারপোলের বড় সাফল্য: ২ বছর পর দেশে ফিরলেন পেকুয়ার ফাহিম

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:

ইন্টারপোলের (Interpol) বিশেষ তৎপরতায় লিবিয়ায় মানবপাচারকারী চক্রের হাত থেকে অলৌকিকভাবে উদ্ধার হয়ে দীর্ঘ দুই বছর পর অবশেষে দেশে ফিরেছেন কক্সবাজারের পেকুয়ার যুবক নাবিরুল ইসলাম ফাহিম (প্রকাশ বাপ্পু)।

আজ গতকাল বুধবার ২৪শে জুলাই  তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফেরত আসা যুবক ফাহিম পেকুয়া পৌরসভার বাংলাপাড়া এলাকার নাছির উদ্দীন সিকদার ও রাজিয়া সুলতানা (কল্পনা) দম্পতির ছেলে। দুই বছর আগে ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র তাকে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর থেকেই তার ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। তাকে একটি গোপন বন্দিশালায় আটকে রেখে পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে আসছিল পাচারকারীরা।

ফাহিমের পরিবার স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হলে বিষয়টি আন্তর্জাতিক পুলিশ সংস্থা 'ইন্টারপোল'-এর নজরে আনা হয়। ইন্টারপোলের বাংলাদেশ শাখা (এনসিবি) এবং সংশ্লিষ্ট দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ ও কূটনৈতিক তৎপরতায় অবশেষে ফাহিমকে উদ্ধার করা সম্ভব হয়। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইন্টারপোলের সরাসরি সহায়তায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ফাহিমের মা রাজিয়া সুলতানা (কল্পনা) অশ্রুসজল চোখে বলেন, "আমরা আশা ছেড়েই দিয়েছিলাম। দীর্ঘ দুই বছর পর ছেলেকে জীবিত বুকে ফিরে পাব, তা ভাবিনি। সরকার ও ইন্টারপোলের কাছে আমরা চিরকৃতজ্ঞ।"

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই আন্তর্জাতিক মানবপাচার চক্রের দেশীয় ও আন্তর্জাতিক এজেন্টদের শনাক্ত করার কাজ চলছে। ফাহিমকে উদ্ধারের মধ্য দিয়ে এই চক্রের বিরুদ্ধে বড় ধরনের অগ্রগতির আশা করছে প্রশাসন। যুবকদের এভাবে অবৈধ পথে বিদেশ পাড়ি না দেওয়ার জন্য আবারও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন