x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

হজে অগ্নিকাণ্ড রোধে কঠোর সৌদি আরব: মিনা ও আরাফায় গ্যাস সিলিন্ডার ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
হজে অগ্নিকাণ্ড রোধে কঠোর সৌদি আরব: মিনা ও আরাফায় গ্যাস সিলিন্ডার ব্যবহারে নিষেধাজ্ঞা

পবিত্র হজ মৌসুম শুরুর প্রাক্কালে মিনা, মুজদালিফা ও আরাফাসহ পবিত্র স্থানগুলোতে নিরাপত্তা জোরদারে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এসব স্থানে সব ধরনের গ্যাস সিলিন্ডার এবং রান্নার চুলা ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার ১ জিলহজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, মিনায় হাজিদের আতিথ্যকেন্দ্র এবং সরকারি স্থাপনাসহ কোনো পবিত্র স্থানেই তরলীকৃত গ্যাস বা এলপিজি সিলিন্ডার আনা বা ব্যবহার করা যাবে না। নিয়ম অমান্য করে কেউ এসব সরঞ্জাম ব্যবহার করলে তা জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মূলত হাজিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতেই এই বিস্তৃত নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিনা, মুজদালিফা ও আরাফায় তদারকি ও পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বার্ষিক হজ পালনকালে হাজিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই এই নতুন নির্দেশনার মূল লক্ষ্য বলে জানিয়েছে সৌদি প্রশাসন।

সংক্ষেপে:
হজে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে মিনা, মুজদালিফা ও আরাফাসহ পবিত্র স্থানগুলোতে গ্যাস সিলিন্ডার ও রান্নার চুলা নিষিদ্ধ করেছে সৌদি আরব। নিয়ম ভাঙলে সরঞ্জাম জব্দের পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: Barta Bazar

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন