প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান করা তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার লেমশীখালীর কবিরা পাড়ার নাজের হোসেনের মেয়ে জিন্নাত আরার সঙ্গে নয়া ঘোনা গ্রামের হানিফার ছেলে রহিম উল্লাহর দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (১৫ মে) ছিল রহিম উল্লাহর বিয়ের দিন। দক্ষিণ ধুরুং আলী পাড়া থেকে কনে আনার প্রস্তুতি চলছিল।
এ সময় খবর পেয়ে পরিবারের কাউকে না জানিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হন জিন্নাত আরা। সেখানে বিয়ের আয়োজন দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনে বিষপান করেন বলে স্থানীয়রা জানান।
পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুতুবদিয়া থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
This theme has been developed by OURISLABD.

Post a Comment