x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

খুরুশকুল নয়ন সাধু হত্যা: অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, কক্সবাজারে তীব্র নিন্দা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের খুরুশকুলের আলোচিত সন্ন্যাসী নয়ন সাধু হত্যা মামলার অনুসন্ধানী প্রতিবেদন ও আসামি গ্রেপ্তারের সংবাদ প্রকাশ করায় দৈনিক সংবাদ সারাবেলার কক্সবাজার স্টাফ রিপোর্টার অন্তর দে বিশালকে প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে অশালীন ভাষায় গালিগালাজ, হুমকি ও হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কক্সবাজার। সাংবাদিক অন্তর দে বিশাল কক্সবাজারের স্থানীয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল 'কক্সবাজার জাগো নিউজ-সিজেএন'-এর বার্তা সম্পাদক এবং ওই সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক যৌথ বিবৃতিতে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহ্বায়ক মোজাম্মেল হক ও সদস্য সচিব আরোজ ফারুক বলেন, সংবাদ প্রকাশের কারণে ভয়ভীতি প্রদর্শন, প্রকাশিত সংবাদ ও ফটোকার্ড সরিয়ে নিতে চাপ প্রয়োগ এবং মামলা দিয়ে ফাঁসানোর হুমকি অত্যন্ত উদ্বেগজনক।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, প্রকাশিত সংবাদের বিষয়ে কারও আপত্তি থাকলে প্রচলিত আইন ও সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী প্রতিবাদ বা ব্যাখ্যার সুযোগ রয়েছে। কিন্তু ফোনে হুমকি, গালিগালাজ বা মিথ্যা মামলার ভয় দেখিয়ে সংবাদ প্রত্যাহারে বাধ্য করার চেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

বিশেষ করে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয় ব্যবহার করে হুমকি দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুতর উল্লেখ করে নেতারা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাংবাদিক অন্তর দে বিশালের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার না করে সাংবাদিকরা জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ চালিয়ে যাবেন। পেশাগত দায়িত্ব পালনে কোনো সংবাদকর্মীকে হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা প্রত্যাশা করে সংগঠনটি।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন