x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

কক্সবাজার সমুদ্রবেলা সহ ৪ গণমাধ্যমের বিরুদ্ধে এডিআইজি আপেলের জিডি!

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খোরশেদুল ইসলাম, পেকুয়া।

নানা অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় অনুসন্ধানী সাংবাদিক শাহেদ ফেরদৌস হিরু এবং সমুদ্রবেলা সহ আরও দুইটি অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

৩ মার্চ (মঙ্গলবার) কক্সবাজার সদর মডেল থানায় তিনি এই জিডি করেন।

জিডিতে তিনি উল্লেখ করেছেন- সংবাদ প্রকাশ করার কারণে তার পেশাগত দক্ষতায় ইমেজ সংকট দেখা দিয়েছে এবং সামাজিক পারিবারিক ভাবে মানহানী হয়েছে। এছাড়াও সমুদ্রবেলায় প্রকাশিত ভুক্তভোগী নারীর বক্তব্যকে তিনি কাল্পনিক বলে দাবী করেন।

এদিকে সাংবাদিক নেতাদের দাবি- একজন পুলিশ কর্মকর্তা কর্তৃক জিডির মাধ্যমে সাংবাদিকদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয়েছে।

এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আজিম নিহাদ এক বিবৃতিতে দাবী করেন- দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। সাংবাদিকের বিরুদ্ধে জিডি করে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। 

তারা অবিলম্বে জিডি প্রত্যাহারের দাবি জানান এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাইয়ের আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন