আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন(১১ বিজিবি) এর প্রেস ব্রিফিং
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাইক্ষ্যছড়ি ১১ বিজিবির উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (আজ) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি বিজিবির নিজস্ব মিলনায়তনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির কমান্ডার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, চোরাচালান রোধ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন।
তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করবে। নির্বাচনকালীন সময়ে প্রশাসনের অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে।
This theme has been developed by OURISLABD.
