x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খোরশেদুল ইসলাম,পেকুয়া।

‎কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার টইটং বাজার এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

‎কক্সবাজার মাতামুহুরি উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি টিক্কা এলাকার বাসিন্দা হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার আফজাল সরকার (৪৫)।

‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অটোরিকশাটি পেকুয়ার টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ‘এস আলম পরিবহন’-এর একটি বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

‎দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। তাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। তবে চমেক হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাদের মৃত্যু হয়।

‎এ ঘটনায় আহত অন্য চারজন হলেন—পেকুয়ার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২), পাখি বেগম (৫৫) এবং শিশু রামিম (১০)। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

‎দুর্ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে।

‎পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সড়ক দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।"

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন