x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

মগনামার চেয়ারম্যান ইউনুস চৌধুরী স্বপদে ফিরে এসে ভোট চাইলেন ধানের শীষে

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস চৌধুরী চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়ে এলাকায় ফিরে এসেছেন। বিশাল শোডাউন শেষে মগনামা ফুলতলা স্টেশন এলাকায় তাকে বরণ করতে আসা লোকজনের উদ্দেশ্যে তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জননিরাপত্তার স্বার্থে বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য ধানের শীষে ভোট চাইলেন।  তিনি বলেন, জীবনের ঝুকি নিয়ে মগনামার লোকজন চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। 

একটি মিথ্যা মামলায় আসামী হয়ে একবছর পাঁচ মাস চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারিনি। 

আদালতের নির্দেশে চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়ে এলাকায় ফিরে এসেছেন। ২০০৩ সালে চেয়ারম্যান থাকা অবস্থায় সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বদান্যতায় গ্রামীণ সড়ক সহ মগনামা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে,  ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সাব মেরিন নৌঘাঁটি সহ ব্যাপক উন্নয়ন মগনামায় করা হয়েছে। তার অনুপস্থিতিতে কার্যত মগনামায় কোন উন্নয়ন হয়নি। জনগনের কোন নিরাপত্তা ছিলনা। উন্নয়ন ও মগনামার জনগনের নিরাপত্তার জন্য যোগ্য অভিভাবক হিসাবে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদের জন্য ভোট দিতে আহবান জানান। এসময় মগনামার ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এই দিকে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় চেয়ারম্যান পদ ফিরে পেয়ে তিনি এলাকায় ফিরে আসলে পেকুয়া চকরিয়া  সীমানা থেকে গাড়ীর বহর নিয়ে  সহস্রাধিক লোক তাকে বরন করে মগনামায় নিয়ে যান।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%