x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

মনোমুগ্ধকর ফুটবল খেলে মগনামা এলিট ফুটবল একাডেমির ৩-২ গোলে জয়

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

স্টাফ রিপোর্টার -খোরশেদ পেকুয়ার আলো

মিয়াজী পাড়া ভাই ভাই একতা সংগঠন কর্তৃক আয়োজিত দিবা রাত্রী নকআউট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট/২০২৫, দারুণ নৈপুণ্য দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে মগনামা এলিট ফুটবল একাডেমি। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় মগনামা এলিট ফুটবল একাডেমীর ফুটবলাররা।


ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমণ–প্রতিআক্রমণে মাঠ জমে ওঠে। দক্ষ পাসিং, দৃঢ় ডিফেন্স আর গোল মুখে আক্রমনে প্রতিপক্ষকে চাপে রাখে মগনামা এলিট ফুটবল একাডেমি। ভাগ্য সহায় না হওয়ায় শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হওয়ার পর ট্রাইবেকারে ৩-২ গোলে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে দলটি।


মগনামা এলিট ফুটবল একাডেমির খেলোয়াড়দের এমন উজ্জ্বল পারফরম্যান্সে সমর্থক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার দেখা গেছে। অনেকেই মনে করছেন—এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে টুর্নামেন্টে আরও ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে।


আগামী রাউন্ডে আরও শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হবে মগনামা এলিট ফুটবল একাডেমি। দলীয় কোচ মোহাম্মদ দেলোয়ার আশাবাদী নিয়মিত অনুশীলন ও দলগত সমন্বয়ের মাধ্যমে পরবর্তী ম্যাচেও জয় নিয়ে আসবে মগনামা এলিট ফুটবল একাডেমি।


পুরো ম্যাচ গ্যালারীতে বসে উপভোগ এবং খেলোেয়াড়দের উৎসাহ প্রদান করেন মগনামা এলিট ফুটবল একাডেমির পরিচালক মোরশেদুল ইসলাম,ফয়জুল করিম মিয়া,উমর সালেহ মাহি,মগনামার লিজেন্ড টিমের দুর্দান্ত ফুটবলার নাসির ও ব্যাচ ১৮ এর ফরোয়ার্ড সাজ্জাদ।


This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন