শিরোনাম ::
শিরোনাম ::

বামহাতির ছড়া ফুটসাল টুর্নামেন্ট: টাইম বাজার একাডেমিকে উড়িয়ে সেমিফাইনালে মগনামা এলিট ফুটবল একাডেমি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 

​নিজস্ব প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বামহাতির ছড়া ফুটসাল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বড় জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মগনামা এলিট ফুটবল একাডেমি। আজ (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে তারা ৬-০ গোলের বিশাল ব্যবধানে টাইম বাজার ফুটবল একাডেমি গর্জনিয়াকে পরাজিত করে।

​ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মগনামা এলিট ফুটবল একাডেমি। প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রেখে একের পর এক আক্রমণে টাইম বাজার একাডেমিকে কোণঠাসা করে রাখে তারা। ম্যাচের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স ছিল চৌধুরীর; তিনি একাই তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং দলের বড় জয়ে বড় ভূমিকা রাখেন।

​চৌধুরীর হ্যাটট্রিকের পাশাপাশি মগনামা এলিট ফুটবল একাডেমির হয়ে আরও একটি করে গোল করেন হাসান জুনিয়র, সাকিব এবং অধিনায়ক মামুন। পুরো ম্যাচে গোলের একাধিক সুযোগ তৈরি করলেও টাইম বাজার ফুটবল একাডেমি গর্জনিয়া কোনো গোল শোধ করতে পারেনি।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%