শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের, উদ্বোধনী ম্যাচে লোহাগাড়ার জয়

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খোরশেদুল ইসলাম, পেকুয়া|

কক্সবাজারের পেকুয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচে চকরিয়ার এম নাহিয়ান স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লোহাগাড়া এফসি ফুটবল একাডেমি।

শুক্রবার (২৭ নভেম্বর) পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আসহাব উদ্দিন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, চকরিয়া থানার ওসি আরিফুল ইসলাম, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী এবং কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধের ২৫ মিনিটে জাহেদের গোলে এগিয়ে যায় এম নাহিয়ান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে লোহাগাড়া এফসির বিদেশি খেলোয়াড় পগবা গোল করে দলকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।

টাইব্রেকারের প্রথম পাঁচটি শটেও দুই দল সমতায় থাকায় অতিরিক্ত তিনটি করে শট নেওয়া হয়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লোহাগাড়া এফসি ফুটবল একাডেমি। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক সালাহউদ্দিন সালু। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আসরে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ৩০টি দল আবেদন করে। পরে লটারির মাধ্যমে ১৬টি দলকে মূল পর্বে খেলার সুযোগ দেওয়া হয়।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%