শিরোনাম ::
শিরোনাম ::

হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে অধ্যক্ষ নুরুল আমিনের দাফন সম্পন্ন

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খোরশেদুল ইসলাম , পেকুয়া

কক্সবাজারের পেকুয়া উপজেলার কিংস্টন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমিনের (৪৬) নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টায় মগনামা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, আত্মীয়স্বজন, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রামের মেরিন সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যক্ষ নুরুল আমিন। তিনি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বৃহত্তর মগনামা ইউনিয়নের সাবেক এমইউপি মরহুম সালেহ আহমেদের পঞ্চম সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১২ মাস বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

প্রিয় শিক্ষক ও অধ্যক্ষকে শেষবারের মতো বিদায় জানাতে শুক্রবার সকাল থেকেই জানাজাস্থলে মানুষের ভিড় বাড়তে থাকে। দূর-দূরান্ত থেকে তাঁর সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীরা ছুটে আসেন। জানাজাস্থলে এ সময় সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।

জানাজার আগে স্মৃতিচারণ করে বক্তব্য দেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, পেকুয়া উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মজিবুর রহমান, ফয়েজুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফসহ সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

বক্তারা অধ্যক্ষ নুরুল আমিনের কর্মময় জীবন, শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কথা স্মরণ করেন।

পরে নামাজে জানাজা শেষে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে তাঁকে পারিবারিক কবরস্থান মগঘোনা জামে মসজিদের পাশে দাফন করা হয়।

অধ্যক্ষ নুরুল আমিনের মৃত্যুতে কিংস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%